পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি আরএকে সিরামিকস লিমিটেডের ২২তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) বুধবার (৩১ মার্চ) অনুষ্ঠিত হবে। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, কোম্পানিটির ২২তম এজিএম আগামী বুধবার (৩১ মার্চ) সকাল ১১টায় ডিজিটাল প্লাটফর্মে অনুষ্ঠিত হবে। কোম্পানিটির এজিএম সংক্রান্ত রেকর্ড ডেট ছিল গত ২৫ ফেব্রুয়ারি।
প্রসঙ্গত, ৩১ ডিসেম্বর,২০২০ সমাপ্ত হিসাব বছরে আরএকে সিরামিকস লিমিটেড ১০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে।