পুঁজিবাজারে তালিকাভুক্ত ওষুধ ও রসায়ন খাতের কোম্পানি লিব্রা ইনফিউশনস লিমিটেডের পরিচালনা পর্ষদের বোর্ড সভা অনিবার্য কারণবশত স্থগিত করা হয়েছে। ঢাকা স্টক একচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, এর আগে কোম্পানিটির বোর্ড সভা ৭ মার্চ বিকেল ৪টায় অনুষ্ঠিত হওয়ার ঘোষণা করা হয়েছিল। সভায় ৩০ জুন, ২০১৯ সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশ ঘোষণা করা হবে বলে জানিয়েছিল। বোর্ড সভার তারিখ ও সময় পরবর্তীতে জানানো হবে।