ঢাকা, বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ৮:৪৩ পূর্বাহ্ন

শেয়ার ক্রয় করবে ইবনে সিনার কর্পোরেট পরিচালক

শেয়ার কেনার ঘোষণা দিয়েছে ওষুধ-রসায়ন খাতের কোম্পানি ইবনে সিনা ফার্মাসিটিক্যালসের কর্পোরেট উদ্যোক্তা পরিচালক ইবনে সিনা ট্রাস্ট। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, ইবনে সিনা ট্রাস্ট কোম্পানির ১ লাখ শেয়ার কিনবে। আগামী ৩০ কর্মদিবসের মধ্যে ঢাকা স্টক এক্সচেঞ্জের পাবলিক মার্কেটে উল্লেখিত পরিমাণ শেয়ার কিনতে পারবে এই কর্পোরেট উদ্যোক্তা

বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) রুল-৪ অনুযায়ী শেয়ার অধিগ্রহণ সম্পন্ন হবে।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ