ঢাকা, বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ৫:১৯ পূর্বাহ্ন

দেড় ঘণ্টায় লেনদেন ১৮৫ কোটি টাকার

সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের পতনে লেনদেন চলছে। এদিন লেনদেন শুরুর প্রথম দেড় ঘন্টায় সূচকের পাশাপাশি কমেছে বেশিরভাগ কোম্পানির শেয়ার দর।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, বেলা সাড়ে ১১টায় ডিএসই ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ৪১ পয়েন্ট কমে অবস্থান করছে ৫ হাজার ৪৩৪ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ১০ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ২৩২ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক ২১ পয়েন্ট কমে অবস্থান করছে ২ হাজার ৮৪ পয়েন্টে।

এ সময় লেনদেন হওয়া ২৮৭টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৪০ টির, দর কমেছে ১৬৭ টির এবং দর অপরিবর্তিত রয়েছে ৮০ টির। এ সময় টাকার অংকে লেনদেন হয়েছে ১৮৫ কোটি ৬২ লাখ ৬৯ হাজার টাকা।

অপরদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ব্রড ইনডেক্স সিএসইএক্স আগের দিনের চেয়ে ৬০ পয়েন্ট কমে অবস্থান করছে ৯ হাজার ৪৮৩ পয়েন্টে।

এ সময় লেনদেন হওয়া ৯৬ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৮ টির, দর কমেছে ৫৭ টির এবং অপরিবর্তিত রয়েছে ২১টির। আলোচিত সময়ে টাকার অংকে লেনদেন হয়েছে ৭ কোটি ২৬ লাখ ৬৮ হাজার টাকা।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ