ঢাকা, মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ৬:৫২ পূর্বাহ্ন

সপ্তাহ শেষে বিশ্বে করোনার সংক্রমণ কমেছে ১৬ ভাগ

বিশ্বে বছরজুড়ে চলা মহামারী করোনাভাইরাসের প্রকোপ কমতে শুরু করেছে ফেব্রুয়ারিতে এসে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)ও তাই বলছে। গত সপ্তাহে এ ভাইরাসের সংক্রমণ ১৬ শতাংশ কমেছে বলে জানায় সংস্থাটি। মঙ্গলবার রাতে বিশ্ব স্বাস্থ্য সংস্থা এ তথ্য জানিয়েছে বলে খবর মাধ্যমে নিশ্চিত হওয়া গেছে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) যখন এ তথ্য জানাচ্ছে, তখন বিশ্বজুড়ে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ১১ কোটি ছাড়িয়েছে। আর সুস্থ হয়েছেন সাড়ে ৮ কোটির বেশি রোগী। করোনাভাইরাসের সার্বক্ষণিক তথ্য সরবরাহকারী ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারসের তথ্য অনুসারে, ভাইরাসটিতে মারা গেছেন ২৪ লাখের বেশি মানুষ।

তবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, গত সপ্তাহে মৃত্যুর হারও ১০ শতাংশ কমেছে। এ সময়ের ব্যবধানে মারা গেছেন ৮১ হাজার। গত রবিবার থেকে আগের এক সপ্তাহের তথ্য বিশ্লেষণ করে এসব পরিসংখ্যান তুলে ধরেছে ডব্লিউএইচও। ওই এক সপ্তাহের ব্যবধানে আক্রান্ত হয়েছেন প্রায় ২৭ লাখ মানুষ।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ