কুয়ালালামপুর, ১৭ ফেব্রুয়ারি – করোনার ৪র্থ ঢেউ মোকাবিলা করতে ফের লকডাউন ঘোষণা করা হয়েছে মালয়েশিয়ায়। মুভমেন্ট কন্ট্রোল অর্ডার (এমসিও) ১৮ ফেব্রুয়ারি শেষ হওয়ার কথা থাকলেও ভাইরাসের সংক্রমণ বৃদ্ধিতে তা বাড়িয়ে ৪ মার্চ পর্যন্ত করা হয়েছে।
মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এ তথ্য জানান দেশটির প্রতিরক্ষামন্ত্রী দাতুক সেরি ইসমাইল সাবরি বিন ইয়াকুব।
এসময় চলমান করোনা পরিস্থিতির ওপর ভিত্তি করে জাতীয় সুরক্ষা কাউন্সিল ও স্বাস্থ্য মন্ত্রণালয়ের পরামর্শক্রমে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে বলেও জানান তিনি।