ঢাকা, রবিবার, ১৫ মার্চ ২০২৬, ৯:৪৯ পূর্বাহ্ন

ওয়ালটন এসি কিনে ২১ বছর পর্যন্ত বিদ্যুৎ বিল ফ্রি পাওয়ার সুযোগ

এসি ক্রেতাদের জন্য এবার ‘ডিজিটাল ক্যাম্পেইন সিজন ৯’ শুরু করেছে ওয়ালটন। পূর্বের মতো ক্যাম্পেইনের এই সিজনেও ওয়ালটন এসি ক্রয়ে গ্রাহকদের জন্য রয়েছে বিশেষ সুবিধা। সিজন-৯-এ সারা দেশে ওয়ালটন শোরুম থেকে ২ টন পর্যন্ত যেকোনো মডেলের এসি কিনে ডিজিটাল রেজিস্ট্রেশন করলে ক্রেতারা পাবেন সর্বোচ্চ ২১ বছর পর্যন্ত বিদ্যুৎ বিল ফ্রি পাওয়ার সুযোগ। পাবেন বিনামূল্যে এসি ইনস্টলেশনের সুবিধাও। চলতি বছরের ১৬ ফেব্রুয়ারি থেকে ৩১ মে পর্যন্ত ওয়ালটন এসি কিনলে এসব সুবিধা পাবেন ক্রেতারা।

গতকাল ওয়ালটন করপোরেট অফিসে আয়োজিত ‘এসি ডিজিটাল ক্যাম্পেইন সিজন ৯’-এর ডিক্লারেশন প্রোগ্রামে এসব সুবিধার ঘোষণা দেওয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর নজরুল ইসলাম সরকার, ইভা রিজওয়ানা নিলু, এমদাদুল হক সরকার ও মো. হুমায়ূন কবীর, এক্সিকিউটিভ ডিরেক্টর এসএম জাহিদ হাসান, মোহাম্মদ রায়হান, তানভীর রহমান, আরিফুল আম্বিয়া, ড. সাখাওয়াৎ হোসেন, ফিরোজ আলম প্রমুখ। অনুষ্ঠানে জানানো হয়, বিক্রয়োত্তর সেবা অনলাইন অটোমেশনেনর আওতায় এনে আরও সহজ করার লক্ষ্যে দেশজুড়ে ডিজিটাল ক্যাম্পেইনের মাধ্যমে ওয়ালটন এসির কাস্টমার ডেটাবেজ তৈরির কাজ চলছে। গ্রাহকরা এসি কেনার পরপরই ডিজিটাল রেজিস্ট্রেশন পদ্ধতিতে তার নাম, মোবাইল নম্বর ও এসির মডেল নম্বর নির্দিষ্ট সার্ভারে সংরক্ষণ করা হচ্ছে।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ