পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি আইডিএলসি ফিন্যান্স লিমিটেডের পরিচালনা পর্ষদের সভা আজ (১৭ ফেব্রুয়ারি) বিকাল ৪টায় অনুষ্ঠিত হবে। ঢাকা স্টক একচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, সভায় ৩১ ডিসেম্বর, ২০২০ তারিখে সমাপ্ত হিসাববছরের নীরিক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। পর্ষদ আলোচিত প্রতিবেদন অনুমোদন করলে তা প্রকাশ করবে কোম্পানিটি।
কোম্পানিটি ৩১ ডিসেম্বর, ২০১৯ সমাপ্ত হিসাব বছরে ৩৫ শতাংশ লভ্যাংশ দিয়েছে।


















