ঢাকা, বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ৩:৩৯ পূর্বাহ্ন

দর বৃদ্ধির শীর্ষে আনলিমা ইয়ার্ন

সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে আনলিমা ইয়ার্ন লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানিটির শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৭ দশমিক ৬২ শতাংশ। কোম্পানিটি ৭৮০ বারে ৫ লাখ ১৫ হাজার ১৮৩ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ২ কোটি টাকা।

তালিকায় ২য় স্থানে থাকা গোল্ডেন সনের দর বৃদ্ধি পেয়েছে ৭ দশমিক ২৩ শতাংশ। কোম্পানিটি ২ হাজার ১২৫ বারে ৪৬ লাখ ৯৫ হাজার ৭০২টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ৭ কোটি ৪৬ লাখ টাকা।

তালিকার ৩য় স্থানে থাকা লিবরা ইনফিউশনের শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৬ দশমিক ৩৮ শতাংশ। কোম্পানিটি ২৭৬ বারে ৪ হাজার ৭২৪ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ২৬ লাখ টাকা।

তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- বিকন ফার্মার ৫ দশমিক ৫০ শতাংশ, জিবিবি পাওয়ারের ৫ দশমিক ৩৭ শতাংশ, একটিভ ফাইনের ৪ দশমিক ৬৫ শতাংশ, বৃটিশ আমেরিকান ট্যোবাকোর ৪ দশমিক ২৯ শতাংশ, আইএফআইসির ৩ দশমিক ৯০ শতাংশ, এইচআর টেক্সটাইলের ৩ দশমিক ২১ শতাংশ ও সোনালী আঁশের শেয়ার দর ৩দশমিক ১১ শতাংশ বেড়েছে।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ