ঢাকা, মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ৫:১৯ পূর্বাহ্ন

শিশুদের ওপর অক্সফোর্ডের করোনার টিকা পরীক্ষার উদ্যোগ

ব্রিটেনের ওষুধপ্রস্তুতকারক কোম্পানি অ্যাস্ট্রাজেনেকা ও অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় যৌথভাবে করোনাভাইরাসের যে ভ্যাকসিন তৈরি করেছে; সেই ভ্যাকসিনটি এবার শিশুদের শরীরে নিরাপদ কিনা এবং কী ধরনের প্রতিক্রিয়া দেখায় প্রথমবারের মতো তা মূল্যায়নের জন্য একটি গবেষণা শুরু করছে।

শনিবার অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এক ই-মেইল বার্তায় বলছে, নতুন মধ্যবর্তী এই পরীক্ষায় ভ্যাকসিনটি ৬ থেকে ১৭ বছর বয়সী শিশুদের শরীরে কার্যকর কিনা তা শনাক্ত করবে। প্রায় ৩০০ জন স্বেচ্ছাসেবককে এই পরীক্ষা কার্যক্রমের অন্তর্ভূক্ত করা হবে এবং চলতি মাসে প্রথম ডোজ দেয়া হতে পারে— প্রত্যাশা অক্সফোর্ডের।

অ্যাস্ট্রাজেনেকা-অক্সফোর্ডের তৈরি করোনার দুই ডোজের এই ভ্যাকসিন অন্যান্য প্রতিদ্বন্দ্বীদের তুলনায় সস্তা এবং বিতরণে সহজ হওয়ায় ‌‘বিশ্বের ভ্যাকসিন’ হিসেবে প্রশংসিত হচ্ছে। কিন্তু ইউরোপ এবং বিশ্বের বিভিন্ন অঞ্চলে তড়িঘড়ি করে অনুমোদন পাওয়ায় ভ্যাকসিনটির কার্যকর ডোজ এবং দুই ডোজের ব্যবধানের সময় নিয়ে সন্দেহ দানা বাধছে।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ