ঢাকা, বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ২:০৮ পূর্বাহ্ন

বিডি ফাইন্যান্স বোর্ড সভা স্থগিত

পুঁজিবাজারে তালিকাভুক্ত আর্থিক খাতের কোম্পানি বিডি ফাইন্যান্স লিমিটেডের পরিচালনা পর্ষদের বোর্ড সভা স্থগিত করা হয়েছে। কোম্পানিটির বোর্ড সভা গতকাল ১৩ ফেব্রুয়ারি বিকেল ৩টায় অনুষ্ঠিত হওয়ার কথা ছিল কিন্তু অনিবার্য কারণবশত তা স্থগিত করা হয়েছে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

বোর্ড সভার নতুন তারিখ ও সময় পরবর্তী নোটিসের মাধ্যমে জানানো হবে।

সূত্র জানায়, সভায় ৩১ ডিসেম্বর, ২০২০ তারিখে সমাপ্ত হিসাববছরের নীরিক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। পর্ষদ আলোচিত প্রতিবেদন অনুমোদন করলে তা প্রকাশ করবে কোম্পানিটি।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ