জাপানের রাজধানী টোকিওর কাছাকাছি ৭ মাত্রার ভূমিকম্প হয়েছে। শনিবার বিকেলে এই ভূমিকম্পের ঘটনা ঘটেছে বলে জানিয়েছে ভারতের জাতীয় ভূকম্পন কেন্দ্র। খবর এনডিটিভির।
সংস্থাটি জানিয়েছে, ভূমিকম্পের কেন্দ্র ছিল টোকিও থেকে ৩০৬ কিলোমিটার উত্তরপূর্বে। ভারতীয় স্থানীয় সময় অনুযায়ী সন্ধ্যা ৭:৩৭ মিনিটে ভূমিকম্পটি আঘাত হানে এবং ভূপৃষ্ঠ থেকে এর গভীরতা ছিল ৬০ কিলোমিটার।