ঢাকা, সোমবার, ২৩ মার্চ ২০২৬, ১২:২৪ পূর্বাহ্ন

মেয়র কাদের মির্জার গাড়িবহরে হামলা

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাট পৌরসভার মেয়র এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের ছোট ভাই আবদুল কাদের মির্জার গাড়ি বহরে হামলার ঘটনা ঘটেছে। আজ সকাল সাড়ে ৬টার দিকে বসুরহাট থেকে চট্টগ্রাম বিভাগীয় কমিশনারের কার্যালয়ে শপথ গ্রহণ অনুষ্ঠানে যাওয়ার পথে এই হামলার ঘটনা ঘটে।

বসুরহাট পৌরসভার নবনির্বাচিত মেয়র ও কাউন্সিলররা শপথ নেবেন আজ। চট্টগ্রাম বিভাগীয় কমিশনারের কার্যালয়ে শপথ গ্রহণ অনুষ্ঠান হবে। প্রত্যক্ষদর্শীদের বলেন, এই অনুষ্ঠানে যাওয়ার পথে আজ ভোরে ফেনীর জেলার দাগনভূঞা বাজারে আবদুল কাদের মির্জার গাড়িবহরে ইট-পাটকেল ও ডিম নিক্ষেপ করে দুর্বৃত্তরা।

এ বিষয়ে আবদুল কাদের মির্জার মোবাইল ফোনে যোগাযোগ করলে তিনি ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

পরে ৯টা ৪৫ মিনিটের দিকে ফেসবুক লাইভে তিনি অভিযোগ করেন, ‘শপথের জন্য চট্টগ্রাম যাওয়ার পথে আমাকে হত্যার উদ্দেশ্যে ফেনীর নিজাম উদ্দিন হাজারী ও নোয়াখালীর একরামুল করিম চৌধুরীর সন্ত্রাসীরা ভোর ৬টা ১৫ মিনিটে দাগনভূঁঞা বাজারে আমার গাড়িবহরে হামলা করে।’

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ