ঢাকা, সোমবার, ৬ এপ্রিল ২০২৬, ৭:২০ অপরাহ্ন

দক্ষিণ কোরিয়ায় শুল্কমুক্ত রপ্তানি সুবিধা চাইলেন বাণিজ্যমন্ত্রী

রপ্তানিতে শুল্কমুক্ত বাণিজ্য সুবিধা প্রদানে দক্ষিণ কোরিয়ার প্রতি আহ্বান জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। তিনি বলেন, দক্ষিণ কোরিয়ার অনেক ব্যবসাপ্রতিষ্ঠান বাংলাদেশে কাজ করছে। সে দেশের অনেক পণ্যের বিপুল চাহিদা রয়েছে বাংলাদেশে। এখানে উল্লেখযোগ্য বিনিয়োগ রয়েছে দক্ষিণ কোরিয়ার। বিনিয়োগ আরও বাড়ানোর সুযোগ রয়েছে। এতে উভয় দেশ লাভবান হবে। গতকাল বুধবার সচিবালয়ে বাংলাদেশে নিযুক্ত দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত লি জাংকিউনের সঙ্গে মতবিনিময়কালে মন্ত্রী এসব কথা বলেন।

বাণিজ্যমন্ত্রী বলেন, বাংলাদেশের উন্নয়ন কার্যক্রমেরও অংশীদার দক্ষিণ কোরিয়া। তৈরি পোশাক, ইলেকট্রনিক পণ্য উৎপাদনের পাশাপাশি নির্মাণকাজেও তারা ভূমিকা রাখছে। উভয় দেশের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ বাড়ানোর প্রচুর সুযোগ রয়েছে। উভয় দেশ উদ্যোগ নিলে এ সুযোগ কাজে লাগানো সম্ভব।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ