সম্প্রতি রূপালী ব্যাংক লিমিটেডের কুমিল্লা বিভাগের আওতাধীন নোয়াখালী, ফেনী ও কুমিল্লা অঞ্চলের শাখা ব্যবস্থাপকদের অংশগ্রহনে বিভাগীয় সম্মেলন ও ব্যবসায়িক পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
৬ ফেব্রুয়ারি রূপালী ব্যাংক কুমিল্লা বিভাগীয় কার্যালয়ের নিজস্ব মিলনায়তনে বিভাগীয় ইনচার্জ মো. মঞ্জুর মুর্শেদ আলীর সভাপতিত্বে রূপালী ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর এন্ড সিইও মো. ওবায়েদ উল্লাহ আল মাসুদ অনলাইনে সম্মেলনের উদ্বোধন ঘোষণা করেন।
সম্মেলনে কুমিল্লা বিভাগের আওতাধীন ৭৩জন শাখা ব্যবস্থাপক, জোনাল ম্যানেজার, বিভাগীয় ইনচার্জ এবং অন্যান্য নির্বাহী কর্মকর্তাদের উদ্দেশ্যে দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন সম্মেলনের প্রধান অতিথি রূপালী ব্যাংক লিমিটেডের উপ-ব্যবস্থাপনা পরিচালক খন্দকার আতাউর রহমান।
সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধান কার্যালয়ের মহাব্যবস্থাপক মো. মজিবর রহমান।



















