ফিলিপাইনের দক্ষিণাঞ্চলে ৬.৩ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। জার্মানি রিসার্চ সেন্টার জিওসায়েন্স জানিয়েছে, ভূমিকম্পটি প্রাথমিকভাবে ১০ কিলোমিটার গভীরতায় ৬ মাত্রার রেকর্ড করা হয়েছিল।
উল্লেখ্য, দক্ষিণ-পূর্ব এশীয় দেশটি ভূতাত্ত্বিকভাবে সক্রিয় প্যাসিফিক রিং অফ ফায়ারে রয়েছে। এই কারণে দেশটির দক্ষিণাঞ্চলে ঘন ঘন ভূমিকম্প আঘাত হানে।