১ ফেব্রুয়ারি সোমবার মিয়ানমারের ক্ষমতা দখলে নেয় সামরিক জান্তা। গতকাল বুধবার ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান জানিয়েছে, ক্ষমতাচ্যুত স্টেট কাউন্সিলর অং সান সু চির ১৪ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন দেশটির একটি আদালত। তার বিরুদ্ধে আনা অভিযোগগুলোর মধ্যে রয়েছে, আমদানি-রপ্তানি আইন ভঙ্গ এবং অবৈধভাবে যোগাযোগ ডিভাইস ব্যবহার করা। এসব অভিযোগে তার ২ বছরের কারাদণ্ডও হতে পারে বলে আভাস পাওয়া যাচ্ছে।
মামলার নথিতে দেখা গেছে, রাজধানী নেপিদুতে সু চির বাড়িতে তল্লাশি চালানোর সময় ওয়াকিটকি পাওয়া গেছে। এসব ওয়াকিটকি বিনা অনুমতিতে ও অবৈধভাবে আমদানি করা হয়েছে। আমদানি করেছিলেন সু চির দেহরক্ষীরা।
এদিকে, ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট উইন মিন্টের বিরুদ্ধে করোনার বিধিনিষেধ লঙ্ঘন করে নির্বাচনি প্রচারনা চালানোর অভিযোগ এনেছে সেনাবাহিনী। সূত্র : দ্য গার্ডিয়ান


















