ঢাকা, রবিবার, ১৫ মার্চ ২০২৬, ৬:২১ পূর্বাহ্ন

স্ট্যান্ডার্ড ব্যাংকের ৩৩৮তম বোর্ড সভা অনুষ্ঠিত

স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেডের পরিচালনা পর্ষদের ৩৩৮তম বোর্ড সভা অনুষ্ঠিত হয়েছে। স্ট্যান্ডার্ড ব্যাংকের এক প্রেস বিজ্ঞপ্তি হতে এ তথ্য জানা গেছে।

৩১ জানুয়ারি ডিজিটাল প্লাটফর্মে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন ব্যাংকের পরিচালনা পর্ষদের সম্মানিত চেয়ারম্যান কাজী আকরাম উদ্দিন আহমদ।

সভায় ব্যাংকের সম্মানিত ভাইস চেয়ারম্যান অশোক কুমার সাহা, সম্মানিত পরিচালক কামাল মোস্তফা চৌধুরী, মোঃ জাহেদুল হক, ফিরোজুর রহমান, মোঃ মনজুর আলম, এস. এ. এম. হোসাইন, আলহাজ্ব মোহাম্মদ শামসুল আলম, মোহাম্মদ আবদুল আজিজ, ফেরদৌস আলী খান, আলহাজ্ব মোহাম্মদ ইউসুফ চৌধুরী, কাজী খুররম আহমেদ, মোঃ আবুল হোসেন, নজমুল হক চৌধুরী এবং মোঃ নাজমুস সালেহীন অংশগ্রহণ করেন।

সভায় আরো অংশগ্রহণ করেন ব্যাংকের সম্মানিত ব্যবস্থাপনা পরিচালক ও সিইও খন্দকার রাশেদ মাকসুদ, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মোঃ তৌহিদুল আলম খান, উপব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রফিকুল ইসলাম এবং ভারপ্রাপ্ত কোম্পানি সেক্রেটারি মোঃ আলী রেজা এফসিএমএ, সিআইপিএ।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ