ঢাকা, বুধবার, ১৮ মার্চ ২০২৬, ১১:০৯ অপরাহ্ন

লেনদেনের শীর্ষে বেক্সিমকো

সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষ তালিকার শীর্ষে ওঠে এসেছে বাংলাদেশ এক্সপোর্ট ইম্পোর্ট কোম্পানি (বেক্সিমকো) লিমিটেড।

ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

জানা যায়, কোম্পানিটি দিনশেষে ৭ হাজার ৩৮২ বারে, ১১ কোটি ৩ লাখ ৮হাজার ৯৭১টি শেয়ার লেনদেন করেছে যার বাজার মূল্য দাড়িয়েছে ৯২ কোটি ৩৯ লাখ টাকা।

এদিকে, ৭২ কোটি ৪৮ লাখ টাকার লেনদেন করে দ্বিতীয় স্থানে ওঠে এসেছে রবি আজিয়াটা লিমিটেড।

অপরদিকে, তালিকার তৃতীয় স্থানে থাকা বৃটিশ অ্যামেরিকান টোব্যাকোর আজ সর্বোচ্চ লেনদেন হয়েছে ৫৮ কোটি ৭৭লাখ টাকা।

একইদিনে, তালিকার শীর্ষে থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে-, মীর আখতার, বেক্সিমকো ফার্মা, লঙ্কা বাংলা ফাইন্যান্স, এ্যানার্জি প্যাক, লাফার্জ হোলসিম, সামিট পাওয়ার, স্কয়ার ফার্মা।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ