ঢাকা, বুধবার, ১৮ মার্চ ২০২৬, ১১:০৭ অপরাহ্ন

ক্রেডিট রেটিং সম্পন্ন করেছে তসরিফা ইন্ডাস্ট্রিজ

ক্রেডিট রেটিং সম্পন্ন করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি তসরিফা ইন্ডাস্ট্রিজ লিমিটেড।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা যায়।

সূত্রমতে, ক্রেডিট রেটিং ইনফরমেশন এন্ড সার্ভিসেস লিমিটেডে (সিআরআইএসএল) রেটিং অনুযায়ী কোম্পানিটির দীর্ঘ মেয়াদী রেটিং হয়েছে “এ+। এবং স্বল্প মেয়াদী রেটিং হয়েছে “এসটি-৩”।

৩০ জুন, ২০২০ পর্যন্ত নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন এবং ৩১ ডিসেম্বর, ২০২০ পর্যন্ত সমাপ্ত সময়ের অনীরিক্ষিত আর্থিক প্রতিবেদন এবং অন্যান্য তথ্যের উপর ভিত্তি করে উক্ত রেটিং সম্পন্ন করা হয়েছে।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ