সারা দেশে চলছে ওয়ালটনের ডিজিটাল ক্যাম্পেইন সিজন-৯। যাতে ‘ঘণ্টায় ঘণ্টায় ফ্রিজ ফ্রি’ শীর্ষক ক্যাম্পেইন চালাচ্ছে বাংলাদেশি সুপারব্র্যান্ড ওয়ালটন। ক্যাম্পেইনের আওতায় ওয়ালটন ফ্রিজ কিংবা ওয়াশিং মেশিন ক্রেতাদের জন্য রয়েছে প্রতি ঘণ্টায় ফ্রি ফ্রিজ পাওয়ার সুযোগ। ইতিমধ্যেই সারা দেশ থেকে ২০০ জনেরও বেশি ক্রেতা ওয়ালটন ফ্রিজ কিনে একটি করে ফ্রিজ ফ্রি পেয়েছেন। উল্লেখ্য, কাস্টমার ডাটাবেজ তৈরির মাধ্যমে বিক্রয়োত্তর সেবা অনলাইন অটোমেশনের আওতায় আনতে ওই ডিজিটাল ক্যাম্পেইন চালাচ্ছে ওয়ালটন। এ পদ্ধতিতে ক্রেতার নাম, মোবাইল নম্বর এবং বিক্রি করা পণ্যের মডেল ও বারকোডসহ বিস্তারিত তথ্য ওয়ালটনের সার্ভারে সংরক্ষণ করা হচ্ছে। ফলে ওয়ারেন্টি কার্ড হারিয়ে গেলেও দেশের যেকোনো ওয়ালটন সার্ভিস সেন্টার থেকে দ্রুত সেবা পাচ্ছেন গ্রাহকরা। সার্ভিস সেন্টারের প্রতিনিধিরাও গ্রাহকের ফিডব্যাক জানতে পারছেন।
এদিকে স্থানীয় ও আন্তর্জাতিক বাজারে নিজস্ব ব্র্যান্ডের পণ্য বাজারজাতের পাশাপাশি বিশ্বের বিভিন্ন দেশের খ্যাতনামা প্রতিষ্ঠানের চাহিদা অনুযায়ী গ্লোবাল মডেলের ফ্রিজ, টিভি, এসি ইত্যাদি তৈরি করে দিচ্ছে ওয়ালটন, যা ওইএমের (অরিজিনাল ইক্যুইপমেন্ট ম্যানুফ্যাকচারার্স) আওতায় রপ্তানি করা হচ্ছে। ফলে করোনাভাইরাস মহামারীর দুর্যোগ পরিস্থিতিতেও ইউরোপের জার্মানি, পোল্যান্ড, গ্রিসসহ তুরস্কের মতো উন্নত দেশগুলোতে ওয়ালটন পণ্যের রপ্তানি বাণিজ্য দ্রুত সম্প্রসারিত হচ্ছে। এরই ধারাবাহিকতায় ‘মেড ইন বাংলাদেশ’ লেবেলযুক্ত ওয়ালটনের তৈরি ফ্রিজ ভারতে রপ্তানি হচ্ছে। ইতিমধ্যে করোনা দুর্যোগ কাটিয়ে ভারতে ওইএম ফ্রিজের প্রথম শিপমেন্ট পাঠিয়েছে ওয়ালটন।


















