ঢাকা, রবিবার, ১৫ মার্চ ২০২৬, ৪:৪৭ পূর্বাহ্ন

এমটিবি এবং জিডি এসিস্ট-এর মধ্যে চুক্তি স্বাক্ষর

মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক লিমিটেড (এমটিবি) এবং জিডি এসিস্ট-এর মধ্যে সম্প্রতি একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

এমটিবি’র প্রধান কার্যালয়, এমটিবি সেন্টার, গুলশান ১, ঢাকায় এই চুক্তির আওতায় এমটিবি অঙ্গনা’র গ্রাহকগণ, এমটিবি ভিসা সিগনেচার ও এমটিবি মাস্টার কার্ড ওয়ার্ড-এর গ্রাহকগণ এবং এমটিবি’র কর্মকর্তাবৃন্দ জিডি এসিস্ট-এর বিভিন্ন সেবা গ্রহণ করতে পারবেন। এমটিবি’র এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এমটিবি’র অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও চীফ বিজনেস অফিসার, সৈয়দ রফিকুল হক এবং গ্রীণ ডেল্টা ইন্সুরেন্স কোম্পানী লিমিটেডের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও কোম্পানী সেক্রেটারি এবং জিডি এসিস্ট-এর ব্যবস্থাপনা পরিচালক, সৈয়দ মইনুদ্দিন আহমেদ, এমটিবি’র ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী, সৈয়দ মাহবুবুর রহমান এবং গ্রীণ ডেল্টা ইন্সুরেন্স কোম্পানী লিমিটেড-এর ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী, ফারজানাহ্ চৌধুরীর উপস্থিতিতে, নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিপত্রে স্বাক্ষর করেন।

এছাড়াও এই অনুষ্ঠানে গ্রীণ ডেল্টা ইন্সুরেন্স কোম্পানী লিমিটেডের উপ-ব্যবস্থাপনা পরিচালক ও গ্রীণ ডেল্টা সিকিউরিটিস-এর ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী, ওয়াফি শফিক মেনহাজ খান, গ্রীণ ডেল্টা ক্যাপিটাল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী, মোঃ রফিকুল ইসলাম এবং এমটিবি’র হেড অব এসএমই ও রিটেইল ব্যাংকিং ডিভিশন, মোঃ শাফকাত হোসেন, হেড অব বিজনেস, রিটেইল ব্যাংকিং ডিভিশন, মোঃ তৌফিকুল আলম চৌধুরী এবং হেড অব কমিউনিকেশন্স ডিপার্টমেন্ট, আজম খান সহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ