ঢাকা, বুধবার, ১৮ মার্চ ২০২৬, ১০:৪৫ অপরাহ্ন

দ্বিতীয় প্রান্তিক প্রকাশ করেছে লিগ্যাসি ফুটওয়্যার

শেয়ারবাজারের তালিকাভুক্ত লিগ্যাসি ফুটওয়্যার লিমিটেড চলতি হিসাববছরের দ্বিতীয় প্রান্তিকের (অক্টোবর’২০-ডিসেম্বর’২০) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।

আজ রবিবার (৩১ জানুয়ারি) অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে আলোচিত প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়।কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

চলতি হিসাববছরের দ্বিতীয় প্রান্তিকে (অক্টোবর’২০-ডিসেম্বর’২০) কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে ৪১ পয়সা । আগের বছর একই সময়ে ছিল ২০ পয়সা ।

ছয় মাসে (জুলাই’২০-ডিসেম্বর’২০) কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে ৯ পয়সা। আগের বছর একই সময়ে ছিল ৩৯ পয়সা।

গত ৩১ ডিসেম্বর, ২০২০ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি প্রকৃত সম্পদ মূল্য (এনএভিপিএস) হয় ১০ টাকা ৫২ পয়সা।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ