ঢাকা, বুধবার, ১৮ মার্চ ২০২৬, ১০:৪৭ অপরাহ্ন

জেনারেশন নেক্সটের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ

শেয়ারবাজারের তালিকাভুক্ত কোম্পানি জেনারেশন নেক্সট ফ্যাশনস লিমিটেড চলতি হিসাববছরের দ্বিতীয় প্রান্তিকের (অক্টোবর’২০-ডিসেম্বর’২০) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

চলতি হিসাববছরের দ্বিতীয় প্রান্তিকে (অক্টোবর’২০-ডিসেম্বর’২০) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ২ পয়সা। আগের বছর একই সময়ে ইপিএস হয়েছিল ১৫ পয়সা।

ছয় মাসে (জুলাই’২০-ডিসেম্বর’২০) কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান হয়েছে ৬ পয়সা। আগের বছর একই সময়ে আয় হয়েছিল ৩৫ পয়সা।

৩১ ডিসেম্বর,২০২০ সমাপ্ত সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ মূল্য (এনএভিপিএস) হয়েছে ১১ টাকা ৮৪ পয়সা)।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ