ঢাকা, বুধবার, ১৮ মার্চ ২০২৬, ৬:০৪ অপরাহ্ন

দ্বিতীয় প্রান্তিক প্রকাশ করেছে ওরিয়ন ইনফিউশন

শেয়ারবাজারের তালিকাভুক্ত ওরিয়ন ইনফিউশন লিমিটেড চলতি হিসাববছরের দ্বিতীয় প্রান্তিকের (অক্টোবর’২০-ডিসেম্বর’২০) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।

আজ শনিবার (৩০ জানুয়ারি) অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে আলোচিত প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়।কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

দুই প্রান্তিক মিলিয়ে (জুলাই’২০-ডিসেম্বর’২০) কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে ৭৯ পয়সা। আগের বছর একই সময়ে ছিল ১ টাকা ১৪ পয়সা।

গত ৩১ ডিসেম্বর, ২০২০ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি প্রকৃত সম্পদ মূল্য (এনএভিপিএস) হয় ১২ টাকা ৬২ পয়সা।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ