ঢাকা, বুধবার, ১৮ মার্চ ২০২৬, ৭:৩৫ অপরাহ্ন

কপারটেক ইন্ডাস্ট্রিজের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ

শেয়ারবাজারের তালিকাভুক্ত কপারটেক ইন্ডাস্ট্রিজ লিমিটেড চলতি হিসাববছরের দ্বিতীয় প্রান্তিকের (অক্টোবর’২০-ডিসেম্বর’২০) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।

আজ শনিবার (৩০ জানুয়ারি) অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে আলোচিত প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়।কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

চলতি হিসাববছরের দ্বিতীয় প্রান্তিকে (অক্টোবর’২০-ডিসেম্বর’২০) কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে ৩৫ পয়সা । আগের বছর একই সময়ে ছিল ১৮ পয়সা ।

অন্যদিকে দুই প্রান্তিক মিলিয়ে (জুলাই’২০-ডিসেম্বর’২০) কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে ৪৯ পয়সা। আগের বছর একই সময়ে ছিল ৩১ পয়সা।

গত ৩১ ডিসেম্বর, ২০২০ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি প্রকৃত সম্পদ মূল্য (এনএভিপিএস) হয় ১১ টাকা ৭২ পয়সা।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ