ঢাকা, বুধবার, ১৮ মার্চ ২০২৬, ৪:১৯ অপরাহ্ন

সেন্ট্রাল ইন্স্যুরেন্সের ক্রেডিট রেটিং সম্পন্ন

ক্রেডিট রেটিং সম্পন্ন করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত বীমা খাতের কোম্পানি সেন্ট্রাল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্রমতে, ক্রেডিট রেটিং ইনফরমেশন এন্ড সার্ভিসেস লিমিটেডে (সিআরআইএসএল) রেটিং অনুযায়ী সেন্ট্রাল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের সিপিএ (দাবি পরিশোধ সক্ষমতা) রেটিং হয়েছে “এএ-”।

কোম্পানিটির ৩১ ডিসেম্বর, ২০১৯ সমাপ্ত অর্থবছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন এবং ৩০ সেপ্টেম্বর ,২০২০ পর্যন্ত সমাপ্ত সময়ের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন এবং অন্যান্য আর্থিক তথ্যের ভিত্তিতে উক্ত রেটিং সম্পন্ন করা হয়েছে।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ