ঢাকা, বুধবার, ১৮ মার্চ ২০২৬, ২:৫৫ অপরাহ্ন

জেমিনি সী ফুডের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ

পুঁজিবাজারে তালিকাভুক্ত জেমিনি সী ফুড লিমিটেড দ্বিতীয় প্রান্তিকের (অক্টোবর-ডিসেম্বর’২০) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

ছয় মাসে (জুলাই-ডিসেম্বর,২০) কোম্পানির শেয়ার প্রতি লোকসান (ইপিএস) হয়েছে ৭ টাকা ৯২ পয়সা। আগের বছর একই সময় ছিল ৪১ পয়সা।

আলোচ্য সময়ে (অক্টোবর-ডিসেম্বর’২০) কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান হয়েছে ৩ টাকা ২৪ পয়সা। আগের বছর একই সময়ে লোকসান ছিল ৮৬ পয়সা।

৩১ ডিসেম্বর ২০২০ শেষে কোম্পানির শেয়ার প্রতি প্রকৃত সম্পদ মূল্য দাঁড়িয়েছে মাইনাস৭ টাকা ৭০ পয়সা ।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ