ঢাকা, শনিবার, ২৮ মার্চ ২০২৬, ৭:৫০ পূর্বাহ্ন

দেশের বাজারে গ্যালাক্সি এস২১ আল্ট্রা ফাইভজি উন্মোচন

দেশের বাজারে সম্প্রতি গ্যালাক্সি এস২১ আল্ট্রা ফাইভজি উন্মোচন করেছে স্যামসাং বাংলাদেশ। এরই মধ্যে ডিভাইসটির প্রাক-ক্রয়াদেশ নেয়া শুরু হয়েছে। স্যামসাংয়ের দাবি, ক্যামেরা সেন্ট্রিক শক্তিশালী পারফরম্যান্সের ডিভাইসটি স্মার্টফোন ব্যবহারের অভিজ্ঞতা উন্নত করবে। প্রথমবারের মতো গ্যালাক্সি ‘এস’ সিরিজে ডিভাইসটিতে এস পেন সমর্থন নিয়ে এসেছে, যা কর্মদক্ষতা ও সৃজনশীলতাকে ভিন্ন উচ্চতায় নিয়ে যাবে। ১ লাখ ৩৯ হাজার ৯৯৯ টাকা দামের আকর্ষণীয় ডিজাইনের ডিভাইসটির বিভিন্ন ফিচার ও স্পেসিফিকেশন নিয়ে আজকের আয়োজন—

কাঠামো : অ্যালুমিনিয়ামের তৈরি কাঠামোর ডিভাইসটির বডি ডাইমেনশন ১৬৫.১×৭৫.৬×৮.৯ মিলিমিটার

নেটওয়ার্ক সমর্থন : জিএসএম, সিডিএমএ, এইচএসপিএ, ইভিডিও, এলটিই ও ফাইভজি

সিম : ডুয়াল ন্যানো, ডুয়াল স্ট্যান্ডবাই

ডিসপ্লে : ৬ দশমিক ৮ ইঞ্চি ডায়নামিক অ্যামোলেড ২এক্স

ডিসপ্লে রেজল্যুশন : ১৪৪০×৩২০০ পিক্সেল

ওএস : অ্যান্ড্রয়েড ১১ ভিত্তিক ওয়ান ইউআই ৩.১

চিপসেট : ৫ ন্যানোমিটার প্রযুক্তিতে তৈরি অক্টা-কোর কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮৮৮

মেমোরি কার্ড : স্লট নেই

র‌্যাম ও অভ্যন্তরীণ স্টোরেজ : ৮ গিগাবাইট র‌্যামের ডিভাইসটির ১২৮ গিগাবাইট ও ২৫৬ গিগাবাইট অভ্যন্তরীণ স্টোরেজ সংস্করণ মিলবে।

রিয়ার ক্যামেরা : ১০৮ মেগাপিক্সেলের প্রো সেন্সরসহ কোয়াড ক্যামেরা সেটআপ। এর মধ্যে ১০ মেগাপিক্সেলের পেরিস্কোপ টেলিফটো লেন্স, ১০ মেগাপিক্সেলের একটি টেলিফটো লেন্স এবং ১২ মেগাপিক্সেলের আল্ট্রাওয়াইড লেন্স রয়েছে।

ফ্রন্ট ক্যামেরা : ৪০ মেগাপিক্সেলের সিঙ্গেল

কানেক্টিভিটি : ওয়াই-ফাই, ব্লুটুথ, জিপিএস, এনএফসি, রেডিও, ইউএসবি।

সেন্সর : আন্ডার ডিসপ্লে আল্ট্রাসনিক ফিঙ্গারপ্রিন্ট, অ্যাকসেলেরোমিটার, জাইরো, প্রোক্সিমিটি, কম্পাস, ব্যারোমিটার।

ব্যাটারি : নন-রিমুভেবল লিথিয়াম-পলিমার ৫০০০ মিলিঅ্যাম্পিয়ার আওয়ার, ২৫ ওয়াট ফাস্ট চার্জিং সমর্থন।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ