ঢাকা, বুধবার, ১৮ মার্চ ২০২৬, ৬:১১ পূর্বাহ্ন

তৌফিকা ফুডসের আইপিও লটারির ড্র আগামীকাল

তৌফিকা ফুডস অ্যান্ড এগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেডের (ব্র্যান্ড নাম লাভেলো আইসক্রিম) আইপিও লটারির ড্র আগামীকাল বেলা ১১টায় ডিজিটাল প্লাটফর্মে অনুষ্ঠিত হবে।

গত ৩ জানুয়ারি থেকে ৭ জানুয়ারি তৌফিকা ফুডসের প্রাথমিক গণপ্রস্তাবের চাঁদা গ্রহণ চলে। আইপিওর মাধ্যমে শেয়ার বিক্রি করে কোম্পানিটি ৩০ কোটি টাকা সংগ্রহ করবে। আর এ অর্থ যন্ত্রপাতি ও সরঞ্জাম ক্রয়, ফ্রিজ ও যানবাহন ক্রয়, ডিপোতে বিনিয়োগ, ব্যাংকঋণ পরিশোধ ও আইপিওর ব্যয় নির্বাহের কাজে খরচ করবে তারা।

ফিক্সড প্রাইস পদ্ধতির আইপিওর আওতায় অভিহিত মূল্য ১০ টাকা দরে ৩ কোটি শেয়ার ইস্যু করবে কোম্পানিটি। গত বছরের ১৫ অক্টোবর বিএসইসির ৭৪৪তম সভায় তৌফিকা ফুডসের আইপিওর অনুমোদন দেয়া হয়।

কোম্পানির তথ্য মতে, ২০১৮-১৯ অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় বা ইপিএস ছিল ১০ টাকা ৫ পয়সা। অন্যদিকে ২০১৯-২০ অর্থবছরের প্রথম প্রান্তিকে (জুলাই ১৯- সেপ্টেম্বর ১৯) ইপিএস ছিল ১ টাকা ২০ পয়সা। গত ৩০ সেপ্টেম্বর, ২০১৯ তারিখে লাভেলো আইসক্রিমের শেয়ারপ্রতি সম্পদ (এনএভিপিএস) ছিলো ১২ টাকা ১৭ পয়সা।

কোম্পানিটির ইস্যু ম্যানেজার হিসেবে কাজ করছে বানকো ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট এবং সন্ধানী লাইফ ফাইন্যান্স।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ