দীর্ঘদিন পরে আন্তর্জাতিকে ক্রিকেটে ফিরেছে টাইগাররা। আর ক্রিকেটে ফিরেই সফরকারী ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে এক ম্যাচ হাতে রেখে ওয়ানডে সিরিজ নিজেদের করে নিয়েছে তামিম বাহিনী। সিরিজের দ্বিতীয় ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে ৭ উইকেটে হারিয়েছে বাংলাদেশ দল। এ জয়ে ওয়ানডে ক্রিকেটে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে হ্যাট্টিক সিরিজ জয়ের স্বাদ পেলো বাংলাদেশ। এর আগে ২০১৮ সালে ওয়েস্ট ইন্ডিজের মাটিতে এবং নিজ মাঠে সিরিজ জিতেছিলো বাংলাদেশ।
শুক্রবার মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে বাংলাদেশকে বলে পাঠান উইন্ডিজ অধিনায়ক জেসন মোহাম্মদ।
সিরিজ বাঁচাতে মাঠে নামেন সুনিল অ্যামব্রিস ও জর্ন ওটলে। তবে ইনিংস বড় করতে পারেনি উইন্ডিজ ওপেনিং জুটি। দলীয় ১০ রানে মুস্তাফিজের বলে মেহেদি হাসানের হাতে ক্যাচ দিয়ে জুটি ভাঙেন সুনিল অ্যামব্রিস(৬)।
এরপর স্পিনে ধরাশায়ী হয় দুই ক্যারিবীয় ব্যাটসম্যান। জর্ন ওটলে(২৪) ও জশুয়া ডা সিলভাকে(৫) ঘরে ফেরান মেহেদি মিরাজ। বলে আসেন সাকিব। তিনিও খালি হাতে ফেরেননি। আন্দ্রে ম্যাকার্থিকে ৩ রানে ঘরে ফেরান। অর্ধশতকের আগেই ৪ উইকেট হারায় সফরকারীরা। রান আউটে কাইল মায়ারস(০)। ফের সাকিবে ফিরলেন ক্যারিবীয় অধিনায়ক জেসন মোহাম্মদ(১১)। হাসান মাহমুদে এনক্রুমাহ বোনার(২০) এবং মেহেদি হাসান মিরাজে ঘরে ফেরেন রেইফার রেয়মন(২)।



















