ঢাকা, বুধবার, ১৮ মার্চ ২০২৬, ১২:৩৯ পূর্বাহ্ন

লভ্যাংশ বিতরণ করেছে অলিম্পিক

পুঁজিবাজারে তালিকাভুক্ত খাদ্য ও আনুষাঙ্গিক খাতের কোম্পানি অলিম্পিক ইন্ডাস্ট্রিজ লিমিটেড শেয়ারহোল্ডারদের মধ্যে নগদ লভ্যাংশ বিতরণ করেছে।

ডিসএই সূত্রে এ তথ্য জানা যায়।

জানা যায়, কোম্পানিটি ৩০ জুন, ২০২০ সমাপ্ত অর্থবছরের অর্জিত লভ্যাংশের নগদ অংশ সংশ্লিষ্ট বিনিয়োগকারীদের ব্যাংক এ্যাকাউন্টে বিইএফটিএন সিস্টেমসের মাধ্যমে পাঠিয়ে দিয়েছে।

এ ছাড়াও কোম্পানিটি ডিভিডেন্ট ওয়ারেন্ট বিনিয়োগকারীদের নিজশ্ব ঠিকানায় নির্ধারিত সময়ে প্রেরণ করেছে।

উল্লেখ্য, কোম্পানিটি উক্ত অর্থবছরে ৫২ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে যার ৫২ শতাংশই নগদ লভ্যাংশ।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ