ঢাকা, সোমবার, ৩০ মার্চ ২০২৬, ৭:৩৬ অপরাহ্ন

হোয়াইট হাউস ত্যাগ করলেন ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে মেয়াদ শেষে হোয়াইট হাউস ছেড়েছেন ডোনাল্ড ট্রাম্প। ফার্স্টলেডি মেলানিয়াসহ তিনি এখান থেকে বুধবার স্থানীয় সময় ভোর সোয়া পাঁচাটার দিকে বিশেষ হেলিকপ্টারে করে মেরিল্যান্ডের জয়েন্ট বেজ অ্যান্ড্রেজের উদ্দেশে রওনা দেন। সেখানেই তার মূল বিদায় অনুষ্ঠান।

সে অনুষ্ঠান শেষে তিনি ফ্লোরিডায় উড়ে যাবেন এবং সেখানে পাম বিচে তার মার-এ-লাগো রিসোর্টে অবস্থান নেবেন।

এদিকে, ভাইস-প্রেসিডেন্ট মাইক পেন্স ট্রাম্পের বিদায় অনুষ্ঠানে থাকছেন না। এমনকি আজকের পরবর্তী সময়ে জো বাইডেন ও কমলা হেরিসের দায়িত্বগ্রহণ অনুষ্ঠানে নাও থাকতে পারেন বিদায়ী কমান্ডার-ইন-চিফ।

সূত্র : বিবিসি

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ