ঢাকা, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ১০:৫৩ অপরাহ্ন

মেঘনা পেট্রোলিয়ামের অর্ধবার্ষিকের প্রতিবেদন প্রকাশ

শেয়ারবাজারে তালিকভুক্ত কোম্পানির মেঘনা পেট্রোলিয়ামের লিমিটেড ২০২০-২১ অর্থ বছরের অর্ধবার্ষিকের (জুলাই,২০২০-ডিসেম্বর ২০২০) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

আলোচিত সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১২.২৪ টাকা। এর আগের বছরের একই সময়ে প্রতি আয় (ইপিএস) ছিল ১৩.৭৫ টাকা।

এদিকে গত তিন মাসে (অক্টোবর‘২০-ডিসেম্বর‘২০) শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৫.৭০ টাকা। যা এর আগের বছর একই সময়ে ইপিএস ছিল ৬.১৯ টাকা।

এছাড়া ছয় মাসে কোম্পানিটির শেয়ার প্রতি প্রকৃত সম্পদ মূল্য (এনএভিপিএস) হয়েছে ১৬০.৪৬ টাকা এবং শেয়ার প্রতি নগদ কার্যকর প্রবাহ (এনওসিএফপিএস) হয়েছে ৪৬.১৪ টাকা।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ