ঢাকা, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ৯:৩১ অপরাহ্ন

ডিবিএইচ ফার্স্ট মিউচ্যুয়াল এবং গ্রীন ডেল্টা মিউচ্যুয়াল ফান্ডের ট্রাস্টি সভা ২১ তারিখ

ট্রাস্টি কমিটির সভার তারিখ ঘোষণা করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত ২টি মিউচ্যুয়াল ফান্ড। এগুলো হচ্ছে:- ডিবিএইচ ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড এবং গ্রীন ডেল্টা মিউচ্যুয়াল ফান্ড।

ডিসএই সূত্রে এ তথ্য জানা যায়।

জানা যায়, ডিবিএইচ মিউচ্যুয়াল ফান্ডের ট্রাস্টি কমিটির সভা ২১ জানুয়ারী, বিকেল ২:৩৫ টায় অনুষ্ঠিত হবে। সভায় ৩১ ডিসেম্বর, ২০১৯ পর্যন্ত দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনার পাশাপাশি বিনিয়োগকারীদের জন্য প্রকাশ করা হবে।

অপরদিকে, গ্রীন ডেল্টা মিউচ্যুয়াল ফান্ডের ট্রাস্টি কমিটির সভা ২১ জানুয়ারী, বিকেল ২:৪৫ টায় অনুষ্ঠিত হবে। সভায় ৩১ ডিসেম্বর, ২০১৯ পর্যন্ত দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনার পাশাপাশি বিনিয়োগকারীদের জন্য প্রকাশ করা হবে বলে জানা যায়।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ