ঢাকা, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ৬:০৯ অপরাহ্ন

লেনদেনের শীর্ষে রয়েছে যারা

সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জে লেনদেনের শীর্ষ তালিকার প্রথম স্থানে ওঠে এসেছে বাংলাদেশ এক্সপোর্ট ইম্পোর্ট কোম্পানি (বেক্সিমকো) লিমিটেড।

কোম্পানিটি আজ দিন শেষে সর্বোচ্চ ১৬৫ কোটি ২৮ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

জানা যায়, কোম্পানিটি সোমবার সারা দিনে ১০ হাজার ৭৩৯ বারে ২ কোটি ৩৪ লাখ ৬২ হাজার ৫৪৯ টি শেয়ার লেনদেন করেছে।

তালিকার দ্বিতীয় স্থানে ওঠে এসেছে বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেড যার মোট শেয়ার লেনদেন হয়েছে ১৩৭ কোটি ৬৫ লাখ টাকার।

অপরদিকে ৯৯ কোটি ২ লাখ টাকার লেনদেনের মাধ্যমে তালিকার তৃতীয় স্থানে ওঠে এসেছে লঙ্কা বাংলা ফাইন্যান্স লিমিটেড।

একই দিনে তালিকার শীর্ষে থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে – লাফার্জ হোলসিম বাংলাদেশ, আইএফআইসি ব্যাংক, পাওয়ারগ্রীড, স্কয়ার ফার্মা, কনফিডেন্স সিমেন্ট, বাংলাদেশ সাবমেরিন ক্যাবলস কোম্পানি এবং সাইফ পাওয়ার টেক।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ