গত রবিবার (১০ জানুয়ারি) জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষ্যে ধানমন্ডি ৩২ নম্বর বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন বাংলাদশ ইউনিয়ন পরিষদ চয়ারম্যান সমিতি।
সকালে সমিতির সভাপতি আলহাজ্ব মো. বেলায়েত হোসেন গাজী (বিল্লাল) এর নেতৃত্বে সিনিয়র সহ-সভাপতি আবুল কাশেম মিয়া, সহ-সভাপতি এডভোকেট মোহাম্মদ শামীম, আজিজুর রহমান ভূঁইয়া, সাইফুজ্জামান সেতু, সাধারণ সম্পাদক এমদাদুল হক ভূঞা, সাংগঠনিক সম্পাদক সামসুল আজাদ শীতল, কোষাধ্যক্ষ মাসুদ আলম, উপদেষ্টা মোস্তাক আহমেদ পলাশসহ সারা দেশের বিভিন্ন জেলায় থাকা সংগঠনের চেয়ারম্যানরা অংশগ্রহণ করেন।