ঢাকা, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ৬:০৪ অপরাহ্ন

জানুয়ারি মাসে ৯ কোম্পানির এজিএম

পুঁজিবাজারে তালিকাভুক্ত ৯ কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) জানুয়ারি মাসে অনুষ্ঠিত হবে। ঢাকা স্টক  একচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিগুলো হলো -আনোয়ার গ্যালভানাইজিং, কপারটেক ইন্ডাস্ট্রিজ, ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি, এইচ. আর. টেক্সটাইল, কেয়া কসমেটিকস, পাওয়ার গ্রিড কোম্পানি অফ বাংলাদেশ, এস. আলম কোল্ড রোলড স্টিল লিমিটেড, শাহজিবাজার পাওয়ার  লিমিটেড, সিনোবাংলা ইন্ডাস্ট্রিজ লিমিটেড।

জানা যায়, আনোয়ার গ্যালভানাইজিং কোম্পানি লিমিটেডের বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ৩১ জানুয়ারি সকাল সাড়ে ১১টায়  ডিজিটাল প্লাটফর্মে অনুষ্ঠিত হবে। ৩০ জুন, ২০২০ সমাপ্ত হিসাব কোম্পানিটি ১৫ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। এর মধ্যে ১০ শতাংশ নগদ ও ৫ শতাংশ বোনাস লভ্যাংশ।

কপারটেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ১৪ জানুয়ারি সকাল ৯ টায়  ডিজিটাল প্লাটফর্মে অনুষ্ঠিত হবে। ৩০ জুন, ২০২০ সমাপ্ত হিসাব কোম্পানিটি ২.৫ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে।

ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি লিমিটেডের বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ৯ জানুয়ারি সকাল ১০ টায়  ডিজিটাল প্লাটফর্মে অনুষ্ঠিত হবে। ৩০ জুন, ২০২০ সমাপ্ত হিসাব কোম্পানিটি ১০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে।

এইচ.আর.টেক্সটাইল লিমিটেডের বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২৪ জানুয়ারি সকাল ১১টায়  ডিজিটাল প্লাটফর্মে অনুষ্ঠিত হবে। ৩০ জুন, ২০২০ সমাপ্ত হিসাব কোম্পানিটি ১০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে।

কেয়া কসমেটিকস লিমিটেডের বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ১৯ জানুয়ারি সকাল সাড়ে ১০টায়  ও সকাল ১১টায় ডিজিটাল প্লাটফর্মে অনুষ্ঠিত হবে। ৩০ জুন, ২০১৯ সমাপ্ত হিসাব কোম্পানিটি কোন লভ্যাংশ ঘোষণা করেনি। ৩০ জুন, ২০২০ সমাপ্ত হিসাব কোম্পানিটি ২ শতাংশ বোনাস লভ্যাংশ ঘোষণা করে।

পাওয়ার গ্রিড কোম্পানি অফ বাংলাদেশ লিমিটেডের বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ১৬ জানুয়ারি সকাল ১০টায়  ডিজিটাল প্লাটফর্মে অনুষ্ঠিত হবে। ৩০ জুন, ২০২০ সমাপ্ত হিসাব কোম্পানিটি ২০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে।

এস. আলম কোল্ড রোলড স্টিল লিমিটেডের বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ৯ জানুয়ারি সকাল সাড়ে ১০টায়  ডিজিটাল প্লাটফর্মে অনুষ্ঠিত হবে। ৩০ জুন, ২০২০ সমাপ্ত হিসাব কোম্পানিটি ১০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে।

শাহজিবাজার পাওয়ার কোম্পানি লিমিটেডের বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২৫ জানুয়ারি সকাল সাড়ে ১০টায়  ডিজিটাল প্লাটফর্মে অনুষ্ঠিত হবে। ৩০ জুন, ২০২০ সমাপ্ত হিসাব কোম্পানিটি ৩০ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। এর মধ্যে ২৮ শতাংশ নগদ ও ২ শতাংশ বোনাস লভ্যাংশ।

সিনোবাংলা ইন্ডাস্ট্রিজ লিমিটেডের বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২৫ জানুয়ারি সকাল ১১টায়  ডিজিটাল প্লাটফর্মে অনুষ্ঠিত হবে। ৩০ জুন, ২০২০ সমাপ্ত হিসাব কোম্পানিটি ৫ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ