ঢাকা, সোমবার, ১৬ মার্চ ২০২৬, ১০:৩৬ পূর্বাহ্ন

করোনায় বিশ্ব সুস্থতা ছাড়ালো ৬ কোটি ৩৬ লাখ

মহামারি করোনা থেকে বিশ্বব্যাপী সেরে ওঠা মানুষের সংখ্যা সাড়ে ছয় কোটি ৩৬ লাখ ছাড়ালো। করোনা নিয়ে নিয়মিত আপডেট দেয়া ওয়েবসাইট ওয়ার্ল্ডওমিটারের তথ্যানুযায়ী, এ প্রতিবেদন লেখা পর্যন্ত বিশ্বে করোনা থেকে সেরে ওঠা মোট মানুষের সংখ্যা দাঁড়িয়েছে ৬ কোটি ৫৫ লাখ ৬ হাজার ৯৭৫ জনে।

এছাড়াও ওয়ার্ল্ডওমিটারের তথ্যানুযায়ী, এখন পর্যন্ত বিশ্বে করোনা সংক্রমিত শনাক্ত রোগীর সংখ্যা ৮ কোটি ৮৪ লাখ ৯৬ হাজার ৭৯৪ জন। একই সময় পর্যন্ত সারা বিশ্বে করোনার ছোবলে মারা গেছেন ১৯ লাখ ৬ হাজার ৬৩৩ জন।

যুক্তরাষ্ট্র, ইউরোপসহ বিশ্বের বিভিন্ন অঞ্চলে নতুন করে করোনার সংক্রমণ বাড়ছে। সংক্রমণের দ্বিতীয় ধাক্কা ঠেকাতে ইউরোপের বিভিন্ন দেশ ইতিমধ্যে কিছু বিধিনিষেধ আরোপ করেছে।

এখন পর্যন্ত বিশ্বে করোনায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত দেশ যুক্তরাষ্ট্র। দেশটিতে করোনায় সংক্রমিত শনাক্ত রোগীর সংখ্যা দুই কোটি ২১ লাখ ৩২ হাজার ৪৫ জন। মারা গেছেন ৩ লাখ ৭৪ হাজার ১২৪ জন। দেশটিতে এখন পর্যন্ত সুস্থ হয়ে উঠেছেন ১ কোটি ৩১ লাখ ৪৩ হাজারের বেশি রোগী।

ক্ষতিগ্রস্ত দেশের তালিকায় ভারতের অবস্থান দ্বিতীয়। দেশটিতে শনাক্ত রোগীর সংখ্যা ১ কোটি ৪ লাখ ১৪ হাজার ৪৪ জন। মারা গেছেন প্রায় ১ লাখ ৫০ হাজার ৬০৬ জন। সংক্রমিতদের মধ্যে সুস্থ হয়ে উঠেছেন ১ কোটি ৩৬ হাজার ৭২২ জন।

ব্রাজিল আছে তৃতীয় অবস্থানে। দেশটিতে শনাক্ত রোগীর সংখ্যা ৭৯ লাখ ৬১ হাজার ৬৭৩ জন। মারা গেছেন ২ লাখ ৪৯৮ জন। এছাড়া আক্রান্তদের মধ্যে সুস্থ হয়েছেন ৭০ লাখ ৯৬ হাজার ৯৩১ জন।

তালিকায় রাশিয়ার অবস্থান চতুর্থ। যুক্তরাজ্য পঞ্চম। ছয় নম্বরে অবস্থান ফ্রান্সের। সাতে তুর্কি।

তালিকায় বাংলাদেশের অবস্থান ২৭তম স্থানে। দেশে এখন পর্যন্ত শনাক্ত করোনা রোগীর সংখ্যা ৫ লাখ ১৯ হাজার ৯০৫ জন। আক্রান্তদের মধ্যে মারা গেছেন ৭ হাজার ৭১৮ জন এবং চিকিৎসায় সুস্থ হয়ে উঠেছেন ৪ লাখ ৬৪ হাজার ৪৪৬ জন।

গত বছরের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনাভাইরাস শনাক্ত হয়। এরপর থেকে বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ে ভাইরাসটি। ইতোমধ্যে দুই শতাধিক দেশ ও অঞ্চলে তাণ্ডব চালাচ্ছে অদৃশ্য এই ভাইরাসটি।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ