ঢাকা, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ৪:১৩ অপরাহ্ন

সিরামিক ব্যবসায় ২০০ কোটি টাকা বিনিয়োগে যাচ্ছে এসএস স্টীল

সিরামিক ব্যবসায় বিনিয়োগে যাচ্ছে পুঁজিবাজারে তালিকাভুক্ত এসএস স্টীল লিমিটেড। সে লক্ষ্যে দেশের সিরামিক খাতের কোম্পানি সাউথইস্ট ইউনিয়ন সিরামিক ইন্ডাষ্ট্রিজ লিমিটেডের প্রায় ৭৫% শেয়ার অধিগ্রহণ করার সিদ্ধান্ত নিয়েছে এসএস স্টীল। এতে কোম্পানিটির বিনিয়োগ হবে প্রায় ২০০ কোটি টাকা। আজ ৬ জানুয়ারি অনুষ্ঠিত কোম্পানিটির পরিচালনা পর্ষদের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, সাউথইস্ট ইউনিয়ন সিরামিক ইন্ডাষ্ট্রিজ লিমিটেড একটি চায়না-বাংলাদেশ জয়েন্ট ভেঞ্চার কোম্পানি। এটির ফ্যাক্টরী খুলনার বাগেরহাটে অবস্থিত। কোম্পানিটির বর্তমান উৎপাদন ক্ষমতা বছরে ৯ কোটি ৬০ লাখ স্কয়ার ফিট। এ সংক্রান্ত বিষয়ে সাধারণ বিনিয়োগকারীদের অনুমোদনের জন্য বিশেষ সাধারণ সভা (ইজিএম) করবে এসএস স্টীল। ইজিএমের তারিখ ও স্থান পরে জানানো হবে।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ