ঢাকা, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ২:০৫ অপরাহ্ন

মূল্য সংবেদনশীল তথ্য ছাড়ায় বাড়ছে রবির শেয়ার দর

পুঁজিবাজারে তালিকাভুক্ত মোবাইল ফোন অপারেটর খাতের কোম্পানি রবি আজিয়াটা লিমিটেডের অস্বাভাবিক শেয়ার দর বৃদ্ধির পেছনে কোনো মূল্য সংবেদনশীল তথ্য নেই। কোম্পানির শেয়ারের অস্বাভাবিক দর বৃদ্ধির কারণ জানতে চাইলে কোম্পানিটি জবাবে এমনটিই জানায় ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) কে ।

ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

জানা যায়, সম্প্রতি রবির শেয়ার দর অস্বাভাবিকভাবে বাড়ার কারণে ডিএসই গতকাল ৪ জানুয়ারি কারণ জানতে চেয়ে নোটিস পাঠায়। এর জবাবে কোম্পানিটি জানায় কোনো অঘোষিত মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই শেয়ার দর বাড়ছে।

বাজার পর্যালোচনায় দেখা যায়, ডিএসইতে গত ২৪ ডিসেম্বর রবি ১৫ টাকায় লেনদেন শুরু করে। ৪ জানুয়ারি কোম্পানিটির শেয়ার দর ৩৫ টাকা ৯০ পয়সায় উন্নীত হয়। মাত্র এক সপ্তাহের ব্যবধানে শেয়ারটির দর ২০ টাকা ৯০ পয়সা বা ১৩৯ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

কোম্পানিটির এই দর বৃদ্ধিকে অস্বাভাবিক বলে মনে করছে ডিএসই কতৃপক্ষ।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ