গত রোববার শরিয়াহিভত্তিক আধুনিক ব্যাংকিং সেবা নিয়ে আরো বড় পরিসরে গ্রাহকদের উন্নততর সেবা প্রদানের লক্ষ্যে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেডের সেনানিবাস শাখা নতুন ঠিকানায় স্থানান্তরিত হয়েছে।
ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক এখন থেকে ইউরো স্টার টাওয়ার (দ্বিতীয় ও তৃতীয় তলা), ৮২/৪/এ, ইব্রাহিমপুর, কচুক্ষেত মেইন রোড, কাফরুল, ঢাকায় স্থানান্তরিত হয়েছে।
ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ ওয়াসেক মো. আলী ভিডিও কনফারেন্সের মাধ্যমে নতুন ভবনে স্থানান্তরিত শাখার কার্যক্রমের উদ্বোধন করেন।