ঢাকা, রবিবার, ২২ মার্চ ২০২৬, ৪:২৪ অপরাহ্ন

ভারত থেকে টিকা আমদানিতে ঔষধ প্রশাসনের অনুমতি

ভারতের সেরাম ইনস্টিটিউটের তৈরি অক্সফোর্ড-অ্যাস্ট্রোজেনকার করোনা ভ্যাকসিন আমদানির অনুমতি দিয়েছে ঔষধ প্রশাসন অধিদপ্তর।

সোমবার সন্ধ্যায় টিকা আমদানির অনুমোদন দেয়া হয়। এছাড়া টিকা আমদানিতে বেক্সিমকোকে এনওসি দেয় ঔষধ প্রশাসন অধিদপ্তর।

ঔষধ প্রশাসন অধিদপ্তরের মহাপরিচালক মেজর জেনারেল মাহবুবুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, আমরা নো অবজেকশন সার্টিফিকেট দিয়েছি। তারা চাইলে এখন ভ্যাকসিন আনতে পারবে।

এর আগে দুপুর ঔষধ প্রশাসনে এনওসি চেয়ে আবেদন করে বেক্সিমকো।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ