ঢাকা, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ১:৪৯ অপরাহ্ন

প্রিমিয়ার সিমেন্টের উদ্যোক্তার ২ লাখ শেয়ার হস্তান্তর

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি প্রিমিয়ার সিমেন্ট মিলস লিমিটেডের উদ্যোক্তা জনাব জহুর আহম্মেদ শেয়ার হস্তান্তর করার ঘোষণা করেছেন। এই উদ্যোক্তা তাঁর ছেলের কাছে ২ লাখ শেয়ার হস্তান্তর করবে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা যায়।

জানা যায়, কোম্পানিতে জহুর আহম্মেদের ১৭ লাখ শেয়ার রয়েছে। এর মধ্যে থেকে উপহার হিসাবে ২ লাখ শেয়ারের মালিকানা হস্তান্তর করবেন ছেলে মো. নিজামউদ্দিন ইসতিকে ।

এই উদ্যোক্তা আগামী ৩০ কর্মদিবসের মধ্যে উল্লেখিত পরিমাণ শেয়ার ঢাকা স্টক এক্সচেঞ্জের অনুমোদন সাপেক্ষে ছেলেকে হস্তান্তর করতে পারবেন।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ