নতুন বছরের শুরুতেই টলিপাড়ায় বিয়ের সানাই বেজে উঠলো। বিয়ের পিঁড়িতে বসেছেন অভিনেতা ওম সাহানি ও মিমি দত্ত। এতদিন বিয়ের প্রসঙ্গে কোনোকিছু না বললেও হঠাৎ করেই বিয়ের ছবি প্রকাশ করে সবাইকে চমকে দিলেন এই নায়ক।
টলিউডের লাভ বার্ডস সম্পর্ক নিয়ে রাখঢাক না করলেও বিয়ে সারলেন একেবারেই চুপিসারে। আপাতত অনুরাগী, পরিচিতদের শুভেচ্ছার জোয়ারে ভাসছেন তারকা যুগল।

দু’জনের সম্পর্ক অনেক বছরের। সম্পর্ক নিয়ে সেভাবে রাখঢাক করতে দেখা যায়নি তাদের। একে অপরের সঙ্গে কাটানো মুহূর্ত দু’জনেই সোশ্যাল মিডিয়ায় অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিয়েছেন বহুবার।

আপাতত একটি ছবির শুটিংয়ে ব্যস্ত রয়েছেন ওম। মিমিও ব্যস্ত সিরিয়ালের জগতে। ‘ভুতু’, ‘গোপাল ভাঁড়’, ‘জয়ী’-সহ একাধিক মেগা ধারাবাহিকে দেখা গিয়েছে মিমিকে। ‘প্রিয় তারকার অন্দরমহল’ এবং ‘দিদি নম্বর ওয়ান’-এর মতো গেম শো-তে একসঙ্গে দেখা গিয়েছিল মিমি এবং ওমকে।