ইনস্টিটিউট অব কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশ (আইসিএমএবি) এর ৪৯তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়।
আজ শুক্রবার, পহেলা জানুয়ারি ইনস্টিটিউটের রুহুল কুদ্দুস অডিটোরিয়ামে এ সভার আয়োজন করা হয়।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াতের পর ২০২০ খ্রিস্টাব্দে পরলোকগত ১৬ জন সম্মানিত সদস্যর আত্মার মাগফেরাত কামনা করে ১ মিনিট নীরবতা পালন করা হয়। এরপর ধারাবাহিকভাবে গত বছর ইনস্টিটিউটের কার্যক্রমসমূহের বিষয়ে প্রতিবেদন উপস্থাপন করা হয়। ইনস্টিটিউটের প্রেসিডেন্ট মো. জসিম উদ্দিন আকন্দ এফসিএমএ এর সভাপতিত্বে বার্ষিক সাধারণ সভার মূল কার্যক্রম শুরু হয়।
ইনস্টিটিউটের পরীক্ষা কার্যক্রমের ওপর বক্তব্য উপস্থাপন করেন ভাইস প্রেসিডেন্ট মো. আবু বকর সিদ্দিক এফসিএমএ। শিক্ষা কার্যক্রমের বিষয়ে বক্তব্য উপস্থাপন করেন ভাইস প্রেসিডেন্ট মো. মামুনুর রশিদ এফসিএমএ।
ইনস্টিটিউটের বার্ষিক প্রতিবেদন ২০১৯-২০২০ এর বিষয়ে বিস্তারিত বক্তব্য প্রদান করেন সেক্রেটারি মো. মনিরুল ইসলাম এফসিএমএ। ইনস্টিটিউটের বার্ষিক আর্থিক বিবরণী ২০১৯-২০২০ এর বিষয়ে বক্তব্য প্রদান করেন ট্রেজারার মো. আলী হায়দার চৌধুরী এফসিএমএ। এর পর বার্ষিক প্রতিবেদনের বিষয়ে সম্মানিত সদস্যগণ নিজেদের মতামত ও বক্তব্য প্রদান করেন।
অনুষ্ঠানে ইনস্টিটিউটের সাবেক প্রেসিডেন্টগণ, কাউন্সিল মেম্বার, ফেলো ও এসোসিয়েট সদস্যগণ এবং সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।