পাবনা প্রতিনিধি : এতিমদের সাথে নিয়ে নিজের ৩৫ তম তন্মদিন পালন করলেন পাবনার আতাইকুলা ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক, থানা ছাত্রলীগের সাবেক কার্যকরী সদস্য মো: শরিফুল ইসলাম খান।
বুধবার (৩০ ডিসেম্বর ২০২০) বিকেল সাড়ে ৩ টায় ইউনিয়নের শাখাড়ি পাড়া হাফিজিয়া মাদরাসা ও এতিমখানা মাদ্রাসায় অধ্যায়নরত ৩০ জন কোরআনের হাফেজ ও এতিমদের সাথে তিনি জন্মদিনের আনন্দ ভাগাভাগি করেন।
তার জন্মদিন উপলে হাফিজিয়া মাদ্রাসায় এতিম শিশুদের জন্য উন্নত খাবারের ব্যবস্থাও করেন তিনি। মাদরাসার জন্য ভবিষ্যতে অনুদান দেওয়ারও কথা বলেন তিনি।
এতিমদের সাথে নিয়ে জন্মদিন পালন করা শরিফ আতাইকুলা ইউনিয়নের পীরপুর এলাকার তোফাজ্জল হোসেন খানের ছেলে ও ইউনিয়ন ছাত্রলীগের সাবেক নেতা।
সাবেক ছাত্রলীগ নেতা শরিফুল ইসলাম বলেন, বেশিরভাগ মানুষ পরিবার কিংবা বন্ধু বান্ধবীদের সাথে নিয়ে নিজের জন্মদিন পালন কওে থাকে। কিন্তু যাদের পরিবার নেই, মা-বাবা নেই তারা তো পরিবার নিয়ে জন্মদিনের আনন্দ ভাগাভাগি করতে পারে না। আমি মনে করি এতিম শিশুদেরও কিছু মনোবাসনা ও কামনা থাকে, যা তারা পূরণ করতে পারে না। এই উপলব্ধি থেকেই আমার ৩৫ তম জন্মদিনটা এতিম শিশু ও কোরআনের হাফেজদের সাথে উদযাপন করলাম। তিনি বলেন জন্মদিনের অনুষ্ঠানে কেক টাকা ও ডিজে পার্টি করার কারণে যুব সমাজ আজ ধ্বংসের দারপ্রান্তে। সামাজিক অবক্ষয় রোধ ও ইসলামী অনুসরণ করলে যুব সমাজ ধ্বংস হবে না।
তিনি আরও বলেন আমি তাদেও পুরোপুরি খুশি করতে পারিনি বা তাদের মনের আশা পূরণ করতে পারিনি, তবুও আমার সাধ্য অনুযায়ী এতিম শিশুদের জন্য এক বেলা খাবার দিতে পেরে আমার জন্মদিন পালন সার্থক মনে করছি। এতিম শিশুদের আজকের দিনের খুশি আমার অন্তরে জায়গা করে নিয়েছে। তাদের খুশিতে আমারও অনেক ভালো লেগেছে। এজন্য আগামীতে প্রতি বছর এতিম শিশুদের সাথেই জন্মদিন পালন করব বলে সিদ্ধান্ত নিয়েছি’।
এ সময় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়, আলোচনা করেন, ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক ওসমান গনি, সাবেক উপজেলা শিক্ষা অফিসার ইউনুস আলী, সদর উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি আশরাফ উদ্দিন খোকন, মাসুদ রানা।
আলোচনা সভায় বক্তারা বলেন, শরিফ আতাইকুলা ইউনিয়ন ছাত্রলীগের একজন সফল নেতা ছিলেন, তার হাত ধরেই ইউনিয়নে ছাত্রলীগ এক সময় সুশংগঠিত হয়েছিল। বঙ্গবন্ধুর আদর্শ বুকে ধারন করে এলাকার পথে প্রান্তরে গ্রাম মহল্লায় ছড়িয়ে ছিটিয়ে থাকা ছাত্রদের নিয়ে এসে ছাত্রলীগের রাজনীতিতে অংশ গ্রহণ করিয়েছিলেন। শুধু তাই নয় তিনি এখন এলাকার গরিব দুঃখি খেটে খাওয়া মানুষদের কাছে একজন জনপ্রিয় ব্যাক্তি হিসেবে পরিচিত পেয়েছেন। এলাকার মসজিদ মাদ্রাসা এতিমখানা ও শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়ন ও শিক্ষার প্রসারতা লাভের জন্য তিনি কাজ করে যাচ্ছেন। ইউনিয়নের একজন আইকন নেতা হিসেবে পরিগনিত হয়েছেন। ছোটবেলা থেকেই তিনি সমাজসেবামূলক কাজ করে আসছেন বলে জানান আলোচনার বক্তারা। তারএই ব্যতিক্রমী জন্মদিন পালন যুবকদের অনুপ্রাণিত করবে বলে আশা ব্যাক্ত করেন আলোচকবৃন্দ।
এ সময় আরো উপস্থিত ছিলেন, ৮ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সভাপতি নাজির উদ্দিন, আতাইকুলা ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক, ওমর ফারুক খান, সুধির কুমার উচ্চ বিদ্যালয় ও কলেজের শিক্ষক, আজিম হোসেনসহ এলকার গন্যমান্য ব্যাক্তিবর্গ।
অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন অত্র মাদরাসার মোহতামিম, হাফেজ মাওলানা আব্দুল্লাহ আল মামুন।