ঢাকা, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ১১:৫৩ পূর্বাহ্ন

ফু-ওয়াং ফুডস লিমিটেডের এজিএম অনুষ্ঠিত

ফু-ওয়াং ফুডস লিমিটেডের ২৪তম বার্ষিক সাধারণ সভা আজ মঙ্গলবার, ২৯ ডিসেম্বর ২০২০ সকাল ১১ টায় ডিজিটাল প্লাটফর্মে অনুষ্ঠিত হয়েছে।

সভায় সভাপতিত্ব করেন কোম্পানির পরিচালনা পর্ষদের চেয়ারম্যান আব্দুল কাদের।

সভায় আরো উপস্থিত ছিলেন কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক ড. আরিফ আহমেদ চৌধুরি সিআইপি; আফসানা তারান্নুম, পরিচালক; কাজী তোফাজ্জল হোসেন, স্বতন্ত্র পরিচালক; সৈয়দ জিসান, স্বতন্ত্র পরিচালক। সভা পরিচালনা করেন কোম্পানি সচিব মো. শারিফ আল মাহমুদ।

বার্ষিক সাধারণ সভায় ৩০ জুন ২০২০ সালের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন উপস্থাপন এবং উল্লেখিত বছরের জন্য ১.৬৫ শতাংশ নগদ লভ্যাংশ সর্ব সম্মতিক্রমে অনুমোদিত হয়। প্রথমবারের মতো আয়োজিত ভার্চুয়াল সভায় শেয়ারহোল্ডাররা সন্তোষ প্রকাশ করেন।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ