ঢাকা, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ১০:২১ পূর্বাহ্ন

এটলাস বাংলাদেশ লিমিটেড (এবিএল)-এর শেয়ারহোল্ডারগণ কর্তৃক ৫% নগদ লভ্যাংশ অনুমোদন

শিল্প মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ ইস্পাত ও প্রকৌশল করপোরেশনের নিয়ন্ত্রনাধীন এটলাস বাংলাদেশ লিমিটেডের ৩৬তম বার্ষিক সাধারণ সভা ২৬-১২-২০২০ তারিখ রোজ শনিবার সকাল ১১.০০ ঘটিকায় ভার্চুয়াল মাধ্যমে অনুষ্ঠিত হয়।

বিএসইসি ও এবিএল পরিচালনা পর্ষদের চেয়ারম্যান জনাব মোঃ রইছ উদ্দিন, চেয়ারম্যান (গ্রেড-১), গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার বার্ষিক সাধারণ সভায় সভাপতিত্ব করেন। সভায় কোম্পানির পরিচালকবৃন্দ জনাব মোঃ আব্দুল ওয়াহেদ, জনাব আনোয়ার হোসেন, জনাব আখতার হোসেন, স্বতন্ত্র পরিচালক জনাব আবুল কাসেম, ব্যবস্থাপনা পরিচালক জনাব আবু নাছের মোঃ কামরুল ইসলাম এবং কোম্পানি সচিব জনাব সঞ্জয় কুমার দত্ত উপস্থিত ছিলেন। সভায় ২০১৯-২০২০ অর্থবছরে পরিশোধিত মুলধনের উপর পরিচালনা পর্ষদের সুপারিশকৃত ৫% নগদ লভ্যাংশ শেয়ারহোল্ডার কর্তৃক অনুমোদন করা হয়।

প্রেস বিজ্ঞপ্তি

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ