ঢাকা, শনিবার, ১৪ মার্চ ২০২৬, ৬:২৭ অপরাহ্ন

মাদক মামলায় ৯ জনের যাবজ্জীবন কারাদণ্ড

তিন হাজারের বেশি বোতল ফেনসিডিল জব্দের মামলায় নয়জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাদের প্রত্যেককে ১০ হাজার টাকা করে জরিমানাসহ অনাদায়ে আরও ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

ঢাকার বিশেষ জজ আদালত–৬ এর বিচারক আল আসাদ মো. আসিফুজ্জামান রোববার এই রায় দেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন- আরিফুল ইসলাম, শফিকুল ইসলাম, আরিফ হোসেন ওরফে শাহিন, হাসান মিয়া, ইমতিয়াজ হোসেন, নাজমুল হাসান ওরফে অপু, রুহুল আমিন, আলমগীর হোসেন এবং সৈয়দ মিজানুর রহমান।

রায় ঘোষণার সময় আরিফুল ইসলাম, ইমতিয়াজ হোসেন ও মিজানুর রহমান আদালতে উপস্থিত ছিলেন। রায় ঘোষণার পর সাজা পরোয়ানা দিয়ে তাদের কারাগারে পাঠানো হয়েছে। পলাতক ছয় আসামি শফিকুল, আরিফ, হাসান, নাজমুল, রুহুল ও আলমগীরের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত।

রায়ের নথি অনুযায়ী, ২০১২ সালের ১৬ জানুয়ারি অভিযান চালিয়ে রাজধানীর দারুস সালাম থানা এলাকায় একটি প্রাইভেটকার ও মাইক্রোবাস থেকে ৩ হাজার ২৫০ বোতল ফেনসিডিল জব্দ করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে রাজধানীর দারুস সালাম থানায় মামলা করে।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ